what is Lead Generation?
লিড জেনারেশন কি?
লিড জেনারেশন হচ্ছে একটি তথ্য সংগ্রহ প্রক্রিয়া। অর্থাৎ কোন সার্ভির বা প্রোডাক্ট প্রোমোশন বা বিক্রি কারার জন্য টার্গেটেড ব্যক্তি বা কম্পানির তথ্য সংগ্রহ করা। তথ্য গুলো হতে পারে নাম, ইমেইল, মোবাইল নাম্বার, ঠিকানা ইত্যাদি।
আমরা একটা জিনিস খেয়াল করলে সহজে বুজতে পারব আমরা যখন আমাদের ইমেইল বা জিমেইল চেক করি তখন অনেকগুলো অচেনা ইমেইল থেকে আমাদের এখানে ম্যাজেজ আসছে এমন কি মোবাইল নাম্বার থেকেও আসে। আমরা তো তাদেরকে ইমেইল বা মোবাইল নাম্বার দিই নাই।কথা হচ্ছে তারা পেল কোথায়? অন্য কেও আমাদের ডাটা গুলো কম্পনিকে দিয়েছে যার কারনে তারা আমাদেরকে ম্যাজেজ দিতে পারে। যার ফলে তারা সহজেই তাদের পন্য গুলি কাস্টমারের কাছে তুলে দিতে পারে। এটাই হচ্ছে লিড জেনারেশন।
লিড জেনারেশন কিভাবে করে?
লিড জেনারেশন একটি ক্রিয়েটিভ প্রক্রিয়া, এখানে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে নিয়মতান্ত্রিক ভাবে ডাটা সংগ্রহ করতে হয়। আনেক সময় সব ডাটা নাও থাকতে পারে। না পাওয়া ডাটা গুলো বিভিন্ন টুলসের মাধ্যমে সহজে পাওয়া যায়। তবে কিছু পদ্ধতি আছে যায় ফলে কাঙ্খিত ডাটা গুলো খুব সহজে আমরা পেতে পারি।
গুগল সার্চ- লিড জেনারেশন করার জন্য অনেক ধরনের সার্চ ইঞ্জিনের মাধ্যে গুগল সার্চ ইঞ্জিন অন্যতম। কারন আপনার নিজের নাম সার্চ করে দেখুন অনেক গুলো তথ্য পাবেন। যে সকল ব্যক্তি বা কম্পানির তথ্য প্রয়োজন তা গুগলে সার্চ দিলেই পাওয়া যায়।সঠিক তথ্য পেতে হলে কিছু টেকনিক জানতে হয়।
যেমন গুগল এ সার্চ দেওয়া হয়ছে রেস্টুরেন্টে। এখন রেস্টুরেন্ট সার্চ দেওয়ার ফলে গুগল সবজায়গার রেস্টুরেন্ট গুলো দেখাবে, কিন্তু আমার যেটা দরকার তা পাবনা। দরুন আমার প্রয়োজন কানাডর রেস্টুরেন্ট তখন আমাকে সার্চ দিতে হবে রেস্টুরেন্ট ইন কানাডা। তখন আমার টার্গেটেড রেস্টুরেন্ট গুলা পাব।
সোশ্যাল মিডিয়া- লিড জেনারেশন করার জন্য সোশ্যাল মিডিয়া থেকে অনেক ডাটা সংগ্রহ করা যায়। অনেক ডাটা হাইড করা থাকে সেগুলো টুলস ব্যবহার করে সহজে পেতে পারি। লিড জেনারেশন করার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব জনপ্রিয় মাধ্যম হচ্ছে লিংডিন। সকল ধরনের লিড লিংডিনের সেল নেভিগেটরের সাহায্যে অল্প সময়ে অনেক ডাটা সংগ্রহ করা যায়।
No comments